অবশেষে বন্দি হলো ভারতের চিড়িয়াখানা থেকে নিখোঁজ হওয়া সেই চিতাবাঘ। ১৭ ঘণ্টা পর রুদ্ধশ্বাস অভিযানে শুক্রবার ওই চিতাবাঘকে খাঁচায় ফিরিয়ে আনা হয়।
জিনিউজের খবরে বলা হয়, লোকালয় নয়, ডিয়ার পার্কের ভিতরেই জঙ্গলে লুকিয়ে ছিল সে। দীর্ঘক্ষণের চেষ্টায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাঘটিকে ফের খাঁচাবন্দি করলেন বনকর্মীরা। স্বস্তি ফিরল ঝাড়গ্রামে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই চিতাবাঘটিকে নিখোঁজ হয়। এ ঘটনায় আতংক তৈরি হয়। মাইক-প্রচার করে ঝাড়গ্রাম শহরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্কবার্তা জানায় প্রশাসন।
মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘ডিয়ার পার্ক (মিনি জু) খাঁচা থেকে একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে। সর্তক থাকুন সাবধানে থাকুন। যদি ওই ধরনের কোনও জন্তু দেখতে পান তাহলে ঝাড়গ্রাম থানায় বা বন দফতরে খবর দিন।’ সতর্কবার্তা জারি করা হয় ঝাড়গ্রাম পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়াতেও।
ভিন্নবার্তা ডটকম/এসএস
https://www.youtube.com/watch?v=VoYyOrbWGXI
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051