ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া আসামিদের আটকে রেখে হয়রানি ও অর্থ আদায়ের ঘটনায় জেলগেটে কর্মরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই ফজলুল হককে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে জেলগেট থেকে প্রত্যাহার করে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়।
এর আগে বৃহস্পতিবার এএসআই ফজলুল হকের অপকর্ম নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার, আসামিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে বলা হয়- জামিনপ্রাপ্ত আসামিদের কারা কর্তৃপক্ষ মুক্তির আদেশ দিলেও এএসআই ফজলুল হক অনেক আসামিকে কারা অফিসের ভেতরেই ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে হয়রানি করেন এবং বাইরে অপেক্ষমাণ স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন। টাকা না দিলে পুনরায় গ্রেফতারসহ নানা ভয়ভীতি দেখান।
জানা গেছে, এএসআই ফজলুল হককে প্রত্যাহার করে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হলেও তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করতে একজন সহকারী কমিশনার পদমর্যদার কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051