সুখবর দিলেন মিথিলা! আইরাকে নিয়ে দিব্বি দিন কাটছিল মুখোপাধ্যায় দম্পতির। তবে আইরার ভালোবাসায় ভাগ বসাতে দুই খুদে সদস্য এলো এই পরিবারে। তাঁদের ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে পরিবারের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দিলেন মিথিলা।
এই বাংলাদেশি সুন্দরী বাড়িতে এনেছেন দুটি কচ্ছপ। আদর করে তাঁদের নাম রেখেছেন- হ্যারি আর হারমাইনি। বোঝাই যাচ্ছে মেয়ের আবদার পূরণেই এমন নাম। এই কচ্ছপ জুটিকে দেখে মিথিলাকে ইনস্টাগ্রামে একজন প্রশ্ন করেন- তবে রন কোথায়? জবাবে মিথিলা বলেন- ‘পটারের সব গল্পতে রনকে থাকতেই হবে এমন কোথায় লেখা আছে?'
সৃজিতের সঙ্গে সুখী মিথিলা নিজেদের কাটানো সুন্দর মুহূর্তের ঝলক প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এবার কচ্ছপের ছবিও শেয়ার করেছেন তিনি।
গত বছর ডিসেম্বরেই বিয়ের পর্ব সেরেছেন সৃজিত-মিথিলা। দেখতে দেখতে প্রায় দশ মাস শেষ। করোনার জন্য দীর্ঘ সময় স্বামীর চেয়ে দূরে কাটাতে হয়েছে মিথিলাকে। তবে ১৫ অগস্ট কাঁটাতার পেরিয়ে কলকাতায় যান মিথিলা। সম্প্রতি মমতা ব্যানার্জি নব দম্পতিকে পূজার উপহার স্বরূপ একটি শাড়ি ও পঞ্জাবি পাঠিয়েছিলেন। সেই ছবিও পোস্ট করে দিদিকে ধন্যবাদ জানান মিথিলা। সূত্র: হিন্দুস্থান টাইমস।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051