
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯ টির, দর কমেছে ১৩০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৩ কোটি ৮৬ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, দর কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৪ লাখ টাকা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051