দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের ওঠানামার মধ্য দিয়ে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৯ অক্টোবর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দুই পয়েন্ট বেড়ে চার হাজার ৮৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক এক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১১ ও ১৬৭৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এইসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ার।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো পিপলস ইন্স্যুরেন্স, বিএসসিসিএল, এশিয়া ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, বিজিআইসি, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স।
লেনদেন শুরু প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১০ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও চার পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫মিনিটে সূচক আগের দিনের চেয়ে আট পয়েন্ট বেড়ে চার হাজার ৮৮৬ পয়েন্টে অবস্থান করে।
এদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক নয় পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৪৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এইসময়ে ২৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২২টি কোম্পানির দর। আজ ১১টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051