সূচকের উত্থানে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৬ হাজার ২৬ পয়েন্ট থেকে। বেলা ১১টা ১৮ মিনিটে ডিএসইএক্স সূচক ৬ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১৩০০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২১৮২ পয়েন্টে অবস্থান করছে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭০টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪১টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৭ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051