মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক সরকারের হাতে আটক দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি ‘সুস্থ’ আছেন বলে জানিয়েছেন তাঁর এক আইনজীবী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার এক ভিডিও আলোচনায় তাঁকে ‘সুস্থ’ অবস্থায় দেখা গেছে। সু চির আইনজীবী মিন মিন সোই টেলিফোনে বার্তা সংস্থাটিকে বলেছেন, ‘সু চিকে দেখে সুস্থ ও ভালো বলে মনে হয়েছে।’
সু চির বিরুদ্ধে সামরিক সরকারের মামলার বিষয়ে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ৭৫ বছর বয়সী সু চিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ অবৈধভাবে ছয়টি হ্যান্ডহেল্ড রেডিও ও করোনা প্রটোকল না মানার অভিযোগ আনা হয়েছে।
সু চির আইনজীবীরা বলেছেন, নোবেল শান্তি বিজয়ীর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অতিরঞ্জিত ও হাস্যকর।
এদিকে মিয়ানমারে ক্রমাগত সেনাবিরোধী আন্দোলন ও সহিংসতার কারণে সেখানে মার্কিন দূতাবাসের অত্যাবশ্যকীয় নন এমন কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মিয়ানমার ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। গত মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার সু চির বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানি হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051