দেশের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গতকাল ২৩ আগস্ট, রবিবার সন্ধ্যায় তিনি বাসায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
আকবর হোসেন পাঠান ফারুক বলেন, ‘প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চিকিৎসকরা শুরুতে ধারনা করেছিলেন আমার করোনা হতে পারে। কিন্তু দুইবার পরীক্ষা করার পর করোনা নেগেটিভ আসে।’
নিজের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘জ্বর কমেছে, তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ।’
আট দিন পর হাসপাতাল থেকে বাসায় ফেরা ফারুক এসময় নিজের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
১৬ আগস্ট, রবিবার প্রচণ্ড জ্বর নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ‘মিয়া ভাই’ খ্যাত এই অভিনেতা ও রাজনীতিবিদ। গত ১৮ আগস্ট ছিল তার জন্মদিন। এবারের জন্মদিনটা হাসপাতালেই কাটাতে হয় তাকে।
প্রসঙ্গত, ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মধ্যদিয়ে সিনেমা জগতে পা রাখেন ফারুক। প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন তিনি। এরপর চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা ও ব্যবসায়েরর সঙ্গেও যুক্ত আছেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে আর অভিনয়ে দেখা যাচ্ছে না ফারুককে। বর্তমানে ঢাকা-১৭ আসনের জাতীয় সংসদ সদস্য তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আকবর হোসেন পাঠান ফারুক।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051