রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছোট একটি অপারেশনের পর সুস্থ আছেন এবং বিপদমুক্ত রয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অপারেশনের পর খালেদা জিয়া তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং ছোট ভাইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সুস্থ রয়েছেন। চিকিৎসকরা বলেছেন এখন তার বিপদের সম্ভাবনা নেই।
এ সময় খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051