কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ২০২১ সালের ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।
কিন্তু গতকাল শনিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগে ২০২১ সালের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। প্রিয় অভিনেতার এমন মৃত্যুর গুজবে বিরক্ত তার পরিবার ও ভক্তরা।
এদিকে সিঙ্গাপুর থেকে নায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আজ রোববার সকালে গণমাধ্যমকে বলেন, 'আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মিয়া ভাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের মতোই আছেন। তেমন কিছুই ঘটেনি। আমাদের জন্য দোয়া করবেন। এসময় ফারহানা পাঠান অভিনেতা ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আবার তোরা মানুষ হ', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে', 'সখী তুমি কার', 'কথা দিলাম', 'সূর্য গ্রহণ' ইত্যাদি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051