1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সুশান্তের বাগানবাড়িতে যেতেন শ্রদ্ধা কাপুর!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:০১ am

ভারতের লোনাভলায় সুশান্ত সিং রাজাপুতের পাবনা লেকের বাগান বাড়িতে চলত পার্টি। সুশান্তের বাগান বাড়ির পার্টিতে হাজির হতেন বলিউডের বড় তারকারা। সম্প্রতি সুশান্তের বাগান বাড়িতে অভিযান চালিয়ে হুক্কা, অ্যাশট্রে-সহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওই ঘটনার পর এবার প্রকাশ্যে এল আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য।

একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুশান্তের বাগান বাড়িতে যে পার্টির আয়োজন করা হতো, সেখানে নাকি হাজির হতেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঝিল পেরিয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুশান্ত একজন নৌকা চালককে নিয়োগ করেন। ওই ব্যক্তির দাবি অনুযায়ী, শ্রদ্ধা কাপুরকে সুশান্তের বাগান বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। শ্রদ্ধার পাশাপাশি রিয়া চক্রবর্তী এবং সারা আলি খানেরও সেখানে যাতায়াত ছিল বলে দাবি করেন ওই ব্যক্তি। সারাকে ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে তিনি পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন। রিয়া সেখানে যেতেন মাঝে মধ্যেই। বলিউডের একাধিক তারকাদের নিয়ে বাগান বাড়িতে সুশান্ত মাদক পার্টির আয়োজন করতেন বলে দাবি করেন নৌকা চালক।

রিয়া চক্রবর্তী, শ্রদ্ধা কাপুর এবং সুশান্ত অনেকদিন একসঙ্গে পাবনা লেকের ওই বাগান বাড়িতে হাজির হয়েছেন। তবে সারা আলি খান কখনও শ্রদ্ধা কাপুর কিংবা রিয়া চক্রবর্তীর সঙ্গে সেখানে হাজির হননি বলেও দাবি করেন ওই ব্যক্তি।

এদিকে রিয়া চক্রবর্তীর দেওয়া ভাষ্য অনুযায়ী শিগগিরই সারা আলি খান-কে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে। সারার পাশাপাশি রকুলপ্রীত সিংকেও শিগগিরই ডাকা হবে-এমনটাই খবর। জিনিউজ

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ