1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সুলতানের বিরুদ্ধে রিকশাওয়ালার মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১ ৬:২৪ pm

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় আলোচিত রিকশাচালককে নির্যাতনের ঘটনায় নির্যাতনকারী সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতনের স্বীকার ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ (৫৫) নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বুধবার (১৯ মে) বংশাল থানায় মামলাটি দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, একই দিন মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তা গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী রেজা মামুন আসামিকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। এরপর ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত গ্রেফতার দেখানোর বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে গত ৪ মে রাজধানীর একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারালে পাশ থেকে লোকজন এগিয়ে আসে।

ভিডিওটি দেখে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকিরকে নিপীড়নকারীকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশনা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনে।

সুলতান আহমেদ নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বংশাল এলাকার বাড়িওয়ালা এবং প্রভাবশালী।

পরদিন (৫ মে) আদালতে তোলা হলে সুলতান আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তার জামিন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ