জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামাল ও পুত্রবধূ ক্রীড়াবিদ সুলতানা কামালের স্বরণে যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইলে ২ শতাধিক বৃরোপণ করেছেন ঢাকা-৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী নেহরীন মোস্তফা দিশি।
একইদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী দলের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং ঢাকা-৫ নির্বাচনী এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করেন বিশিষ্ট্য ক্রীড়াবিদ শহীদ সুলতানা কামালের ভাতিজি নেহরীন মোস্তফা দিশি।
শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ- যুবলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন মসজিদ-রাস্তার দুইপাশে এসব গাছ রোপন করেন। পরে বিভিন্ন মসজিদে শহীদ শেখ কামাল ও সুলতানা কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন করোনায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমসহ সকল নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051