নোয়াখালীর সুবর্ণচরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি দোকান। শনিবার সন্ধ্যা ৭টার পর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের থানা হাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা ৭টার দিকে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে একে একে পুড়ে ছাই হয়ে যায় থানা হাট বাজারের ২০টি ছোট-বড় দোকান।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051