1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ১০-১১ মার্চ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ৫:৩০ pm

আগামী ১০ ও ১১ মার্চ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ বর্ষের নির্বাচন। আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ কথা জানান।

সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহসভাপতি ২টি ও সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক ২টিসহ মোট ৭টি সম্পাদকীয় পদ, কার্যনির্বাহী সদস্য পদ ৭টি।

এরই মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ সিনিয়র এডভোকেট আবদুল মতিন খসরুকে সভাপতি পদে ও এডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েলকে সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন ।

আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে সভাপতি পদে এডভোকেট ফজলুর রহমানকে ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দিয়েছেন ।

 

২০২০-২০২১ বর্ষে সভাপতি নির্বাচিত হন সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক হন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন এখন বাংলাদেশের এটর্নি জেনারেল। সূত্র : বাসস।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ