
কে হবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি তা নির্ধারণে বিশেষ সাধারণ সভা ডাকে বার। আওয়ামী সমর্থিত আইনজীবীরা প্রস্তাব দেন সাবেক সভাপতি এম আমিন উদ্দিনকে সভাপতি করার। বিএনপির আইনজীবীরা চান পুনরায় নির্বাচন। এ নিয়েই দু’পক্ষের আইনজীবীদের মধ্যে হইচই।
অবস্থা বেগতিক দেখে সভা মূলতবি ঘোষণা করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার হুরুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, আমাদের আইনজীবীদের মধ্যে কেউ কেউ হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। সেসময় সভাটি পরিচালনা করা একেবারেই সম্ভব ছিল না। পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে সভাপতি ঘোষণা করেন আওয়ামী সমর্থিত আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মহাম্মদ শফিক উল্ল্যা বলেন, এই মুহূর্ত থেকে এ এম আমিন উদ্দিনকে সুপ্রিমকোর্ট বারের ২০২১-২২ সালের জন্য নির্বাচিত করা হয়েছে।
আবারও দায়িত্ব পেলে বারের উন্নয়নে কাজ করার কথা জানান সাবেক এই বার সভাপতি।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমাদের বারের যে দাবিটা বিল্ডিং করে দেয়া সেটা পূরণ হবে। এ কারণে উনারা আমাকে নির্বাচিত করেছেন।
গত ১৪ এপ্রিল আইনজীবী মতিন খসরুর মৃত্যুতে খালি হয় সভাপতির পদ।
ভিন্নবার্তা ডটকম/এন