দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় অভিযান চালিয়ে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় এফিডেভিট শাখার কর্মকর্তা-কর্মচারীর এর প্রতিবাদ করেন। পরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এসে অভিযান বন্ধ করেন।
সম্প্রতি আইনজীবীরা এফিডেভিট শাখার কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আটককৃতদের কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে সবশেষ পরিস্থিতি এখনও জানা যায়নি।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051