শ্রীলংকায় সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বিজয়ীর সঙ্গে হাতাহাতি করার অভিযোগে ‘মিসেস ওয়ার্ল্ড’ মুকুটধারী ক্যারোলিন জুরিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
রোববার দেশটির জাতীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে ‘মিসেস শ্রীলংকা’ খেতাব জেতেন বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভা। কিন্তু প্রকাশ্যেই তার মাথা থেকে মুকুট খুলে নেওয়া হয়।
পুষ্পিকাকে বিজয়ী ঘোষণার কয়েক মুহূর্ত পর একই মঞ্চে উপস্থিত ওই প্রতিযোগিতার গত আসরের বিজয়ী ক্যারোলিন জুরি দাবি করেন, পুষ্পিকা পুরস্কার পাওয়ার অযোগ্য, কারণ তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। কিছুক্ষণ পরেই ‘মিসেস ওয়ার্ল্ড’ ওই মুকুট পুস্পিকার মাথা থেকে খুলে নিয়ে তা দ্বিতীয় স্থান অধিকারীকে পরিয়ে দেন।
এ প্রতিযোগিতার বিজয়ীই পরবর্তী ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার হয়ে অংশ নেবেন।
পুস্পিকা পরে জানান, তিনি ও তার স্বামী আলাদা থাকলেও তাদের এখনও বিচ্ছেদ হয়নি। এ দাবির প্রমাণ পান আয়োজকরা। পরে পুস্পিকাকে মুকুট ফিরিয়ে দেওয়া হয়।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মঞ্চে মুকুট ‘ছিনিয়ে নেওয়ার সময়’ মাথায় আঘাত পাওয়ায় অনুষ্ঠান শেষে তাকে হাসপাতালে যেতে হয়েছিল।
রোববার সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে হওয়া এ নজিরবিহীন ঘটনায় পুলিশ চুলা পরমেন্দ্রা নামে এক ফ্যাশন মডেলকেও গ্রেফতার করেছে।
সিনিয়র পুলিশ অফিসার অজিত রোহানা বলেন, থিয়েটারে হামলার ঘটনায় আমরা জুরি ও তার সহকারীকে গ্রেফতার করেছি।
তবে এ ঘটনায় বৃহস্পতিবার জুরি ও তার সহকারীকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। ১৯ এপ্রিল শুনানির তারিখ রাখা হয়েছে।
সূত্র: বিবিসি ও ডেইলি মেইল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051