1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সুন্দরবন কুরিয়ারের গাড়িতে ৫২ কেজি গাঁজা, আটক ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০ ৫:১৫ pm

রাজশাহীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি থেকে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে র‌্যাব ৫-এর একটি দল।

সোমবার সকালে নগরীর গণকপাড়া এলাকার সুন্দরবনের একটি কাভার্ডভ্যান থেকে গাঁজাগুলো জব্দ করা হয়। সেই সঙ্গে কুরিয়ার সার্ভিসের ছয় কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে।

রাজশাহীর র‌্যাব ৫-এর একজন কর্মকর্তা জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িটি ঢাকা থেকে সকালে রাজশাহী পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিতে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। গাড়িটিতে বহন করা বিভিন্ন আসবাবপত্রের মধ্যে লুকানো অবস্থায় ১৮টি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে দেখা যায় সেখানে গাঁজা পাওয়া গেছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গাঁজাগুলো মূলত কুমিল্লা থেকে একই কুরিয়ারে ঢাকায় আসে। সেখান থেকে রাজশাহীতে মুকুল হোসেন নামে এক ব্যক্তির কাছে পাঠানো হয়।

মুকুলের মোবাইল ফোনের ০১৯২৭৯৮৫৯৮৮ নম্বরটি প্রাপকের নামে রয়েছে। অন্যদিকে কুমিল্লা থেকে গাঁজাগুলো বুকিং দিয়েছিল হুমায়ুন কবির, যার নম্বর ০১৭১৫৭৩১২১৫।

এই চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলো- রাজশাহীর পবার আবদুল কুদ্দুসের ছেলে মোহা. দুলাল হোসেন, তানোর উপজেলার দেউড়াতলার ফজর আলীর ছেলে তোফাজ্জল হোসেন, আফসার আলীর ছেলে মো. বাদশা, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বেলতলী গ্রামের সুলতান হোসেনের ছেলে মুকুল হোসেন, আবদুর রহিমের ছেলে বাপ্পী ও তানোরের বাধাইড় গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে সোহান আলী।

এরা সবাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মচারী। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ