সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে লোকালয়ে আসার সময় একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার সকাল ৯টার দিকে খোলপেটুয়া নদীর বুড়িগোয়ালিনি স্টেশনের সামনে থেকে ওই হরিণটিকে উদ্ধার করে বেলা ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া গ্রামের হুদা মালী জানান, সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে খলিষাবুনিয়া খাল ও খোলপেটুয়া নদী সাঁতরে একটি হরিণ শুক্রবার সকাল ৯টার দিকে খলিষাবুনিয়া গ্রামের বেড়িবাঁধে ওঠার চেষ্টা করে। স্থানীয়দের তাড়া খেয়ে হরিণটি আবারও নদীতে লাফিয়ে সাঁতার দেওয়া শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষককে মোবাইল ফোনে অবহিত করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বনকর্মীরা স্পিড বোট নিয়ে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের সামনের নদী থেকে ওই হরিণটিকে উদ্ধার করেন। বেলা ১১টার দিকে হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণটি কেন ও কিভাবে লোকালয়ের দিকে এলো তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051