কক্সবাজারের উখিয়ায় সী লাইন মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুফিজুল ইসলাম(২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৬ জন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের রশিদ আহমদের পুত্র।
আহতরা হলেন- মৃত ব্যক্তির স্ত্রী মর্জিনা আক্তার (২২), সিএনজি ড্রাইভার সব্বির আহমদ(২৫), জান্নাতুল (২২), আজিজা (২৫) ও তার ৭ বছরের ছেলে শিশু সন্তান এবং হামিদ হোছেন (৪০)। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে সী-লাইন পরিবহনের মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে পুলিশ। এরপর তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় এক শিশুসহ ৬ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, সিএনজি ও সী লাইন মিনিবাসটি জব্দ করা হয়েছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051