চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বেনীপুর গ্রাম সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে বলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. রফিকুল আলম জানান।
ভুক্তভোগী বদর উদ্দীন (২৬) উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
আব্দুল করিম বলেন, “সকালে গ্রামের লোকজনের কাছে জানতে পারি, আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে খবর আসে তাকে মেরে ফেলা হয়েছে। পরে জানতে পারি সে জীবিত আছে। আমরা বিজিবির কাছে আবেদন জানিয়েছি, যেন আমার গরু ব্যবসায়ী ছেলেকে তাকে দ্রুত ফিরিয়ে আনেন।”
বিজিবি কর্মকর্তা রফিকুল আলম বলেন, “বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাকে ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।”
এ ব্যাপারে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, পতাকা বৈঠক বা বদর উদ্দিনকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের কোনো তথ্য দেওয়া হয়নি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051