সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে আগামী শনিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করবে বলে প্রতিবেশী দেশ বারবার প্রতিশ্রুতি দিয়েছে, পতাকা বৈঠক হচ্ছে।কিন্তু সীমান্তে নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তাই সীমান্তে হত্যার প্রতিবাদে আগামী শনিবার সকাল ১১টায় বিএনপির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051