বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে জোয়ানরা সোমবার ভোররাতে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বারমারী সীমান্তের আকুঞ্জুরা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান শাড়ি,লেহেঙ্গা ও মেহেদী আটক করেছে।
জব্দকৃত চোরাটালানী মালামাল ৪৭ পিস ভারতীয় বেনারসী,৭৪০ পিস সারদাহা শাড়ি,১৮৫ পিস ওভারটেক,১৮০ পিস সিল্ক,১০৫ পিস অনিকা,৪১৯ পিস শাংগীরিলা শাড়ি এবং ২৮ পিস লেহেঙ্গা ও ২৫৯২ পিস কাবেরী মেহেদী আটক হয় যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি ৩১ ব্যাটালিয়ন,নেত্রকোনার অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া পিএসসি আজ সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান,দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের বারমারী সিমান্তে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত থেকে তার নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ফাঁদ পেতে থাকে।
ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ভারতীয় সীমান্ত ১১৬২/৯ নং মেইন পিলার হতে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বারমারী আকুঞ্জুরা এলাকা দিয়ে পাঁচার কালে বিজিবি’র জোয়ানরা টহলকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাঁচারকারীরা মালামাল রেখে পালিয়ে যায়। এ সময় ঐ স্থান থেকে বিপুল পরিমান শাড়ি,লেহেঙ্গা ও মেহেদী আটক করা হয়। জব্দকৃত মালামালে আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৫০ হাজার ছয়শত চার টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051