রাত-দিন নির্বিশেষে সিস্টেমের শোষন-বঞ্চনার হাহাকার ঘুরপাক খায় অনিয়মের বাস্তুসংস্থানে।
মুক্তির দিশা বহুদূর!
শিকার করা অথবা শিকারে পরিনত হওয়া, অন্যায় করা নতুবা অন্যায়ে পিষ্ট হওয়াই নিয়ম আত্মকেন্দ্রিকতার এই ব্যবস্থানে।
শুধু চাই আর চাই, কোন ক্ষান্তি নাই।
মায়া-মনুষ্যত্ব সব গুলিয়ে খাই।
সৃষ্টি সেরা মানুষ সবাই, সবটা অধিকার-দখলে নেবার ক্ষমতা থাকলেও অন্তসারশূন্য মানবিকতায়।
পাপ-পাশবিকতায় মানুষে-পশুতে বিভেদ নেই তাই, হিংস্রতায় নরাধমের জায়গায়।
একদল নিয়মের কেন্দ্রে থেকে রক্ত চোষে আর বাকি মজলুম ব্যবহৃত হয়।
যেন কেউ কারোর নয়, শ্রেণিবিন্যাস করিয়ে মানুষে মানুষ আলাদা করে নিজ স্বার্থ হাসিলে ক্ষান্ত রয়।
মুখোশ পরে ভন্ডামীর বড্ড কদর, যে যত অভিনয় পারদর্শী তার টিকে থাকার অধিকার তত জোরালো।
ভোগবাদীতায় কেউ কারোর নয়, নীতি-নৈতিকতা বিসর্জনে যে যত জোর করে আদায় করতে জানে তার প্রাপ্তিযোগ ততটাই ভালো।
কেউ পুড়ে আলোকিত করে নিজে হবে ছাই।
বাকিরা নির্লিপ্ত সয়ে যাবে নাহয় পাশ কাটিয়ে সুখ বিলাস করবে এটাই বাস্তবতার নির্জীবতা যার পুরোটা খোলসই ফাঁকা, আসলের আসল কিছু নাই।
শিক্ষা বিতরন এখানে অন্ধের দেশে আয়না বিক্রির ন্যায়। নিজস্বতা, শ্রম বিসর্জনে কাগজের যে সনদ অর্জিত হয় সেটাতে রুজি জোগাড় হয় ঠিকই, তবে তাতে জ্ঞানের প্রাপ্তি হাওয়াই মিঠাই।
সর্বস্ব বাজি রেখে, নিজের মস্তক বন্ধক দিয়ে যে ব্যবস্থায় নির্ভরশীল হয়ে জীবন-যাপন করা লাগে তার আওতা সীমাহীন।
সেখানে কি লাভ বলো পরাধীন হয়ে সেই ব্যবস্থার ধ্বংস চেষ্টায় কুয়োর ব্যাঙের মত লাফিয়ে যাওয়ায় রাত-দিন?
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051