
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিউবো সূত্রে জানা যায়, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার ৩৩ কেভি উপশহর ফিডার ও ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের সব ১১ কেভি ফিড়ারের আওতাধীন শাহজালাল উপশহর, মেন্দিবাগ, কুশিঘাট, মিরেরচক, মুরাদপুর, বাইপাস, মিরাপাড়া, টিলাগড়, শিবগঞ্জ, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, রায়নগর, রাজবাড়ী, মিরাবাজার, নাইওরপুল, আগপাড়া, ধোপাদিঘীরপাড়, সোবহানিঘাট, বিশ্বরোড, বঙ্গবীর আ/এ, কালিঘাট, মাছিমপুর, লালদিঘীরপাড় ও আশপাশ এলাকায় সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ