পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট থেকে নৌপথে কলকাতায় যাওয়ার ব্যবস্থা করা হবে। সিলেটে অনেক নদী-নালা আছে, সেগুলো যাতায়াতের জন্য উপযোগী করতে হবে। নদীপথে পণ্য পরিবহনের খরচ কম। যদি নৌপথগুলো আবারও সচল করা যায় তবে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শনিবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিলেট নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। উন্নয়নের স্বার্থে সিলেটের সব ন্যায্য দাবি আদায়ে আমরা সবসময় সচেষ্ট থাকব।
এসময় সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, সিলেটে আমার অফিস আছে। আমার কাছে কিছু দাবি করতে হলে ঢাকায় যেতে হবে না। সিলেটের অফিসে লিখিতভাবে জানালেই আমার কাছে পৌঁছে যাবে। সমস্যার সমাধান হয়ে যাবে।
সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, শওকত আমিন তৌহিদ ও সুহেল আহমদ রিপন প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051