সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্কুলপড়ুয়া ১২ বছরের এক তরুণীকে ধর্ষণ চেষ্টার মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার স্থানীয়রা তাদের ধরে পুলিশের সোর্পদ করেন। ধর্ষণ চেষ্টা মামলায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা নং-৩০ দায়ের করেন। এ মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও জহিরুল নামের আরেক আসামি পলাতক রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে পাভেল আহমদ (২৫), হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ওয়ারিতা গ্রামের মুশাহিদ মিয়ার ছেলে আব্দুল মোতালিব (২২) ও একই থানাধীন দৌলতপুর গ্রামের আছদ্দর মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)। এছাড়াও পলাতক জহিরুল (২০) বাদামবাগিচা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার। তিনি জানান, পুলিশ স্কুলপড়ুয়া এক মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলা তিনজনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, আসামিরা বাদামবাগিচা এলাকার স্কুলপড়ুয়া মেয়ের কাছে খাওয়ার পানি চায়। তখন মেয়েটি তাদের পানি দেয়ার জন্য বাসার ভিতরে গিয়ে পানি নিয়ে আসলে পাভেল আহমদসহ অন্যান্য অপরাধীরা মেয়েটিকে বসতঘরের পেছনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন পাভেল আহমদসহ তিনজনকে ধরে পুলিশে সোর্পদ করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051