1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিলেটে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১ ৩:৫৪ pm

সিলেটে নিজামুল হক লিটন (৩৫) নামে এক ফটো সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর গঙ্গারামের চক গ্রামে নিজ বাড়ির বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

লিটন ওই গ্রামের বেলু মিয়ার ছেলে। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ছিলেন এবং দৈনিক মানচিত্র পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, এক ছেলে ও মেয়ের বাবা নিজামুল হক লিটন কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক বিকারগ্রস্থতা থেকে তিনি আত্মহত্যা করেন। শুক্রবার ভোরে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহতের বাবা-মা, ভাই ও স্ত্রী পুলিশকে জানান আগে লিটনের মানসিক সমস্যা ছিল। এলাকার লোকজনও ঘটনাটি জানতেন। সেই সমস্যা আবারও দেখা দেয়। যে কারণে কিছুদিন ধরে ঘর থেকে বের হচ্ছিলেন না। এ অবস্থায় শুক্রবার ভোরে ঘরের লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে ওঠেন এবং পরবর্তীতে থানায় খবর দেন।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন বলছে এটি আত্মহত্যা। আলামতগুলো জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ