
সিলেটের হরিপুর গ্যাসফিল্ড অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা শেখ মওদুদ আহমদের হত্যাকারীতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
জেলা শহরের পৌরসভার সামনে সড়কে অগ্রণী ব্যাংকসহ জেলা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনের আজ রবিবার সকাল ৯টায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,অগ্রণী ব্যাংক নেত্রকোনা জেলা শাখার ব্যাবস্থাপক বিপ্লব ভৌমিক, দুর্গাপুর অগ্রণী ব্যাংকের ব্যাবস্থাপক সাজ্জাদ হোসেন প্রমুখ। হত্যাকারীতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক ব্যাংক কর্মকর্তা জেলা উদিচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান সহ আরো অনেকে।
এসময় বক্তারা সিলেটসহ সারা দেশে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস