ঈদের ছুটি শেষে সাধারণ মানুষের কর্মস্থলে প্রত্যাবর্তনে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট জেলা পুলিশ। শুক্রবার (৬ মে) এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে সিলেট জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক ও বিভিন্ন থানা পুলিশ। এ ব্যাপারে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন। এরই অংশ হিসেবে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটন স্পটগুলোতে ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।
সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ সারাদেশ। ঘটনার পর থেকে নিরাপত্তার বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। টিকিট ফি বন্ধ করে জাফলং পর্যটন কেন্দ্রকে ইজারামুক্ত রাখার দাবিও জানান অধিকাংশ মানুষ। অবশেষে সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান ৪ মে থেকে ১১ মে পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টিকিট ফি মওকুফ করে দেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051