1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শুল্ক ফাঁকি

সিলেটে কোটি টাকার পণ্য জব্দ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ১:১২ am

সিলেটে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি-কাপড়, থ্রি-পিস ও কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ঢালিপাড়ার একটি গোড়ডাউন থেকে এসব পণ্য সামগ্রী জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি-কাপড়, থ্রি-পিস ও কসমেটিকস সামগ্রী সিলেটে আনা হয়। অবৈধ পণ্যের চালানটি ওই এলাকার আবদুল মান্নানের গোডাউনে মজুদ রাখা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চালানটি জব্দ করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযানকালে চোরাচালানী কাউকে আটক করা যায়নি। তবে সিজার লিস্ট তৈরি না করলেও জব্দ পণ্যের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার ওপরে (৫১ লাখ টাকা) হবে। মামলা দায়েরক্রমে সিরাজ লিস্ট প্রস্তুত করা হবে। জব্দ করা পণ্য সামগ্রীর মধ্যে কয়েক বস্তাভর্তি ভারতীয় শাড়ি, থ্রি-পিস, টু-পিস, ডায়াবেটিস স্টিক ১২ হাজারের ওপরে, ইমামী প্রসাধনী রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ