সিলেটে পবিত্র পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরের শাহী ঈদগাহে।
নামাজ শেষে মোনাজাতে স্মরণকালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া করা হয়।
রোববার (১০ জুলাই) সকাল ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মায়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। একই সময়ে সিলেটের দরগাহ মাজার মসজিদ, কালেকটরেট মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, শাহপরান ঈদগাহসহ জেলা ও মহানগর এলাকায় ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজের আগে ইমাম ঈদের বিভিন্ন বিষয়ের বয়ান এবং পরে খুতবা পড়ে শোনান। পরে বন্যার্তদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) ও কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, এবার জেলার বিভিন্ন থানা এলাকায় ৩৬৪ ঈদগাহে ও ২ হাজার ৪৬১টি মসজিদে ঈদ জামাত হয়। এরমধ্যে ৪৫৫ ঈদগাহ ও ২ হাজার ৮৪১ মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এরমধ্যে ১৭টি ঈদগাহে ২৮ মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল আজহায় ৪ স্তরের নিরাপত্তা দেয় এসএমপি ও জেলা পুলিশ। এরমধ্যে শাহী ঈদগাহে বিশিষ্টজনরা নামাজ আদায় করায় সেখানে বাড়তি নিরাপত্তা রাখা হয় বলেও সিলেট মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051