হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম থেকে তেল নিয়ে ছেড়ে আসা সিলেগামী ট্রেন বুধবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বাহুবল উপজেলার রাতারগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির জানান, সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি রাতেরগাঁও এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।
ফলে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
তিনি আরও জানান, এ দুর্ঘটনার পর সিলেট থেকে ঢাকাগামী উপবন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন রাস্তায় আটকা পড়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051