1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিলেটের যেসব এলাকায় ৪ দিন বিদ্যুৎ থাকবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ১:০১ am

সিলেট নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইন মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য চার দিন বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

সোমবার, বুধবার, শনিবার ও ৩০ সেপ্টেম্বর চার দিন নগরের বিভিন্ন এলাকায় ৩ থেকে ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিউবো সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণকাজ করা হবে আগামী চার দিন।

এতে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরের কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস ও কাস্টমস কার্যালয়, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাঁচালঙ্কা নয়াবস্তি ও আশপাশ এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামী বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টুলটিকর, ফুলবাগ, মিয়ারবাগ, মৌলতখানা, মীরপাড়া, পূর্ব শাপলাবাগ, শাপলাবাগ গলি নম্বর ১, ২, ৩ এবং গোলাপবাগ ও আশপাশ এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

আগামী শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস ও কাস্টমস কার্যালয়, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান (রহ.) থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাঁচালঙ্কা নয়াবস্তি ও আশপাশ এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

এ ছাড়া ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টুলটিকর, ফুলবাগ, মিয়ারবাগ, মৌলতখানা, মীরপাড়া, পূর্ব শাপলাবাগ, শাপলাবাগ গলি নং ১, ২, ৩, গোলাপবাগ, শাহপরান (রহ.) থানা, সোনাপুর, মীরেরচক, নয়াবস্তি, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক ও আশপাশ এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম বলেন, জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য চার দিন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। এ জন্য গ্রাহকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ