রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রেখা (৩৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোর সাড়ে পাঁচটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।
তিনি বলেন, বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রেখা আজ ভোরে মারা গেছেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ২৩ মার্চ সন্ধ্যা ছয়টায় রেখার স্বামী সাহিদ হাসান (৩৭) হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান। একই দিন ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ চারজন দগ্ধ হন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051