সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আবারো হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে সিরিয়ার তিন সেনা নিহতের খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।
বলা হয়েছে, ইহুদিবাদী সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের একটি হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্ক এবং এর আশপাশের আকাশে বহুসংখ্যক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল চারদফা হামলা চালালো।
বুধবার সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে, ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত সপ্তাহ হতে রাজধানী দামেস্ক ও শহরের আশপাশে অন্তত চারদফা বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটি।
সূত্র : পার্সটুডে
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051