সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলা হয়, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। বৃষ্টি আইনে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ১০৩ রানে জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051