মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও মোহাম্মদ উল্লাহকে (২১) গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেফতার দুজনই হেফাজতে ইসলামের নায়েবে আমীর আবদুল হামিদের ছেলে।
শুক্রবার রাতে মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি বোরহান উদ্দিন জানান, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে হেফাজত ইসলামের ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051