1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ১:২৫ am

সিরাজগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে মহাসড়কে ট্রাকচাপায় অটোভ্যানে থাকা মা-ছেলে এবং বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরে থাকা ১ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নলকা মোড় এলাকায় এবং সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের খালকুলা ৫নং সেতু এলাকায় এ দুর্ঘটনা ২টি ঘটে। এতে আহত হয়েছেন আরও অনন্ত ১০ জন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের উপ পরিদর্শক (এস.আই) মো. আব্দুল মজিদ ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ পরিদর্শক (এস.আই) মো. আব্দুল্লাহেল বাকী গণমাধ্যমে এ দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।
জানা গেছে, ট্রাক চাপায় নিহত ২ জন হলেন সিরাজগঞ্জের মাসিমপুর এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও ছেলে নয়ন (২২)। তবে অন্য দুর্ঘটনায় নিহতের পরিচয় জানা যায়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ