
সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে এসআই লিটন কুমার সাহা এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার করা হয়।
জানা যায়, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ৭ ই জুলাই রাতা দুইটায় সিরাজগঞ্জ থানাধীন মুলিবাড়ি এলাকা থেকে আসামি মোঃ সানোয়ার হোসেন (২৪), পিতা-মৃত ওমর কাজী ও মোঃ আব্দুল মমিন শেখ (২৪), পিতা- মো: ইসমাইল সেখকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুইজনের বাড়ি বেলকুচি থানার রতনকান্দি এলাকায়। গ্রেপ্তারকৃত আসামিদের কাছে থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস