নারায়ণগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মো. আ. মোত্তালিব অভিযুক্ত রানা ইসলাম বিটু (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।
ভুক্তভোগী জানান, বিয়ে করার আশ্বাস দিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে বিটু। এর কিছু ভিডিও চিত্র ও ছবি বিটুর কাছে আছে। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে আসছিলেন তিনি।
এর আগে ধর্ষণের শিকার ওই ছাত্রী গত মঙ্গলবার প্রেমিক রানা ইসলাম বিটুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগটি আমলে নিয়ে গতকাল সদর থানা পুলিশ রানা ইসলাম বিটুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রেকর্ড করে।
ভুক্তভোগী শিক্ষার্থী তার অভিযোগে উল্লেখ করেন, গত দুই বছর পূর্বে বিটুর সাথে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১ বছর ধরে রানা ইসলাম বিটু মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিক স্থানে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ২০২০ সালের ১৭ ডিসেম্বর রানা ইসলাম বিটু মোবাইল ফোনে ওই তরুণীকে খানপুর নিউ মেট্রো সিনেমা হলে আসতে বলে। কথা মতো ওই ছাত্রী সেখানে গেলে মেট্রো সিনেমা হলের টিকিট কাউন্টারের পাশের একটি কক্ষে নিয়ে গিয়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে।
মামলার বিষয়টি জানতে মেয়েটির সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, বিটুর সাথে শারীরিক সম্পর্ক হওয়া সময়কালের কিছু ভিডিও ও স্থির চিত্র রয়েছে। বেশ কিছুদিন ধরে সে ওই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মাঝে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি বিটুর পরিবার ও স্থানীয় কাউন্সিলের সাথে একাধিকবার যোগাযোগ করছেন। তবে তাদের কাছ থেকে বিচার না পাওয়ায় তিনি বাধ্য হয়ে থানায় মামলা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051