জাতীয় বার্তা সংস্থা বাসস’র সাবেক বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই।
যকৃতের অসুস্থতাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কামরুল ইসলাম চৌধুরীর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দৈনিক সংবাদের মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতায় তিনি বেশ সুনাম অর্জন করেন। পরে তিনি দেশের অন্যতম প্রধান পরিবেশ সাংবাদিক হিসেবে আবির্ভূত হন।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। তিনি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে অবসরে যান।
নোয়াখালীর সুনাইমুরি উপজেলার আইচাপাড়া গ্রামে তাকে দাফন করা হবে বলে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051