1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
নেত্রকোনায় স্থানীয় সরকার ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে লিয়াজো মিটিং

‘সিদ্বান্ত নেওয়ার কাঠামোয় নারীর অংশগ্রহণ বৃদ্ধি কল্পে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ৯:৪৭ pm

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: তফসির উদ্দিন খান বলেছেন, সিদ্বান্ত নেওয়ার কাঠামোয় নারীর অংশগ্রহণ বৃদ্ধিকল্পে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং নারীদেরকেও সে জায়গাগুলোতে যাওয়ার জন্য যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে।

বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতিসংঘ নেত্রকোনা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব কাটলী বিএনপিএস এমএফটি প্রশিক্ষণ কক্ষে স্থানীয় সরকার ও সামাজিক প্রতিষ্ঠানে নারী অংশগ্রহণ বৃদ্ধিকল্পে আয়োজিত এক লিয়াজো মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং যে কোন কার্যক্রম বাস্তবায়নে গঠিত কমিটিতে নারী প্রতিনিধিরা বাধ্যতামূলক। নারীদের শিক্ষা ও যোগ্যতায় এসব জায়গা নিজেদের করে নিতে হবে।

নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় এবং কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীও সভাপতিত্বে অনুষ্ঠিত লিয়াজো সভায় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রতিনিধি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আহসান সুমন, কাইলাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক, নেত্রকোনা পৌরসভার কাউন্সিলর আঃ হেলিম, শামীম রেজা সরল, মহিলা কাউন্সিলর শামীম আরা শিল্পী ও শিমুল চৌধুরী বেবী এবং রৌহা ইউনিয়নের নারী সদস্য সুমাইয়া সিদ্দীকা।

আলোচনার শুরুতে নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী বলেন নারী ক্ষমতায়নের অন্যতম প্রধান বৈশিষ্ট হল সিদ্বান্ত নেয়ার কাঠামোয় তাদের অংশগ্রহণ এবং নিজস্ব মতামত প্রদানের মাধ্যমে সিদ্বান্ত নেয়ার প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ। সেইলক্ষ্যেই স্থানীয় সরকার ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আজকের এই লিয়াজো মিটিং। তিনি বলেন শুধু প্রবেশাধিকার হলেই হবেনা আমরা মনে করি স্থানীয় সরকার সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে কার্যকর নেতৃত্বে নারীর সমৃক্ততা বাড়ানো।

সভায় উপস্থিত নারী দল ও ক্লাষ্টার কমিটির প্রতিনিধিগন আলোচনায় অংশগ্রহণ করে তাদের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয় সমূহ শেয়ার করার পাশাপাশি প্রতিষ্ঠানে সম্পৃক্ত হওয়ার তাদের আগ্রহ ও সকলের সহযোগিতার উপর গৃরুত্বারোপ করা হয়।
লিয়াজো মিটিং শেষে অন্য একটি অনুষ্ঠানে নারী প্রগতি সংঘের উদ্যোগে কৃষি কাজের সহিত জড়িত করোনাকালে ক্ষতিগ্রস্থ ২০ জন কৃষানীর হাতে উপজেলা চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষিকাজ পুনরায় শুরু করার জন্য বিভিন্ন উপকরণ ক্রয় বাবদ অনুদান হিসেবে প্রত্যেককে ৩০০০/= (তিনহাজার) টাকা বিতরণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ