ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের এক গার্মেন্টসে আগুন লেগেছে।
বুধবার (৭ জুন) রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত গার্মেন্টসে আগুন লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত দেড়টায় আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতি মালিকপক্ষের সঙ্গে কথা বলে ও তদন্তের পর বলা যাবে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051