মাগুরার মহম্মদপুর উপজেলার মেয়ে তিন্নি আক্তার প্রাথমিক স্কুল পর্যায়ে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার খুলনার পিটিআই মাঠে জেলা পর্যায়ে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় সে।
তিন্নি আক্তারের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক মো. মোসলেম উদ্দিন। এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০টি জেলার মেয়েরা অংশগ্রহণ করে।
তিন্নি মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। তার বাবা মো. তুহিন মোল্যা একজন সিঙ্গারা বিক্রেতা। তিন্নি রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী।
তিন্নির বাবা তুহিন মোল্যা জানান, আমার মেয়ে বিভাগ চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করায় অনেক খুশি হয়েছি। সে মাগুরা জেলার সম্মান রক্ষা করেছে। আগামী খেলায় বিভাগের প্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ে খেলবে। তিন্নি খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায়ও ভালো। এ কৃতিত্ব তার একার না, বিদ্যালয়ের সব শিক্ষকদের। তাদের সহযোগিতায় এ কৃতিত্ব অর্জন করেছে।
তিনি আরও বলেন, আমি একজন সিঙ্গারা বিক্রেতা। বিভিন্ন স্থানে সিঙ্গারা বিক্রি করে সংসার কোনোরকম চলে। তারপর ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে খুব কষ্ট হয়।
রায়পাশা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. তাজউদ্দিন জানান, আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তিন্নি দীর্ঘ লাফে প্রথমে উপজেলা, পরে জেলা, সর্বশেষ খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছেন। তিন্নি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। তার পিতার ঢাকা নিয়ে পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করানোর মতো সামর্থ্য নেই। আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল যুগান্তর বলেন, তিন্নি শুধু মহম্মদপুরের না মাগুরা জেলার গর্ব। তার আগামী ইভেন্টে অংশ নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051