সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি হবে আগামীকাল বুধবার। তিনি দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি জানান, বুধবার সকালে কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার হবে।
এর আগে আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানান জয়নাল আবেদীন। এরপর তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি তার আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে সোমবার (১৬ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051