কক্সবাজারের চকরিয়া-মহেশখালী সড়কের মাইজঘোনা স্টেশন এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মো. গিয়াসউদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এসময় সিএনজির আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াসউদ্দিন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া উত্তর সর্দারঘোনার মোক্তার আহমদ চৌধুরীর ছেলে।
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামের নুর মোহাম্মদ (৩৬), জাফর আলম (৪৫), জাহেদুল ইসলাম (৬), লেদু মিয়া (৬০)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালী থেকে একটি সিএনজি অটোরিকশা বদরখালী সড়কের মাইজঘোনা স্টেশনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশা সড়কের পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আর এ ঘটনায় আহত হয় ৫ জন যাত্রী।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নিহত গিয়াসউদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051