জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২-এ সম্মতি সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া এ বিলটিতে শনিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতি সম্মতি দেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাষ্ট্রপতি এ বিলে সম্মতি দেওয়ায় বিলটি আইনে পরিণত হয়েছে। তাই নতুন নির্বাচন কমিশনার নিয়োগ এ আইনেই হবে। এর আগে, গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিধান রেখে নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051