প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতসহ নানা বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন।
আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ঢাকা-১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, পরিচালনা কমিটি সদস্য নাজিম উদ্দীন আলম ও ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051